বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BGB Job Circular 2024

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BGB Job Circular 2024

BGB Job Circular 2024

বর্ডার গার্ড বাংলাদেশ এ নিম্নবর্ণিত অসামরিক পদসমূহে চাকুরীর জন্য ইচ্ছুক প্রার্থীদেরকে বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ্ধতি অনুসরণ করতঃ অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিষ্ট্রেশন (Registration) করতে আহবান করা যাচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি

সংস্থার নামঃ বর্ডার গার্ড বাংলাদেশ।পোস্টিংঃ কতৃপক্ষের উপর নির্ভর করে।পোষ্ট ক্যাটাগরীঃ ১৯।মোট পদ সংখ্যাঃ ১৯৬।চাকরির ধরনঃ ফুল টাইমবেতন স্কেলঃ ১০,২০০- ২৪,৬৮০ থেকে ৮,২৫০-২০,০১০ টাকা।চাকরির ধরনঃ

সার্কুলার প্রকাশিত তারিখঃ ০১ আগস্ট ২০২৪।

আবেদন শুরু তারিখঃ ০৪ আগস্ট ২০২৪ সকাল ১০টা থেকে।

আবেদনের শেষ তারিখঃ ১৭ আগস্ট ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।

পদের নামঃ ইমাম/আরটি। পদের সংখ্যাঃ ০৩ টি গ্রেডঃ ১৪ বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ । খ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি)। পদের সংখ্যাঃ ০৩ টি গ্রেডঃ ১৪ বেতন স্কেলঃ ১০২০০-২৪৬৮০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ধাত্রী বিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকিতে হইবে।

পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৩। পদের সংখ্যাঃ ০৫ টি গ্রেডঃ ১৬ বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রিসহ কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়ার বিষয়ে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে ।

পদের নামঃ অফিস সহকারী। পদের সংখ্যাঃ ০৭ টি গ্রেডঃ ১৬ বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান পরীক্ষায় এবং অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। কম্পিউটারে টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকিতে হইবে।

পদের নামঃ ড্রাফটসম্যান। পদের সংখ্যাঃ ০৪ টি গ্রেডঃ ১৬ বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সমমান পাস | সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকিতে হইবে।

পদের নামঃ যানবাহন চালক (হালকা লাইসেন্সধারী)। পদের সংখ্যাঃ ০১ টি গ্রেডঃ ১৬ বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে। গ। জীপ, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক বা অন্যান্য ভারী যানবাহন চালনায় বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ কার্পেন্টার। পদের সংখ্যাঃ ০৭ টি গ্রেডঃ ১৬ বেতন স্কেলঃ ৯৩০০-২২৪৯০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে । খ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড-৪। পদের সংখ্যাঃ ২৩ টি গ্রেডঃ ১৭ বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ-২.৫০ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় এবং অন্যূন জিপিএ- ৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে খ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকিতে হইবে। গ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ সহকারী ওবিএম ড্রাইভার। পদের সংখ্যাঃ ৯ টি গ্রেডঃ ১৭ বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক । কোন স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হইতে হইবে। গ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে ।

পদের নামঃ ইলেকট্রিশিয়ান। পদের সংখ্যাঃ ১২ টি গ্রেডঃ ১৭ বেতন স্কেলঃ ৯০০০-২১৮০০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্যূন জিপিএ-৩.০০ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেক্ট্রিক্যাল কোর্সের সনদপত্রসহ ইলেক্ট্রিশিয়ান কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ বুটমেকার। পদের সংখ্যাঃ ৩ টি গ্রেডঃ ১৮ বেতন স্কেলঃ ৮৮০০-২১৩১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ লস্কর। পদের সংখ্যাঃ ২ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ ওয়ার্ড বয়। পদের সংখ্যাঃ ৩ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে ।

পদের নামঃ অফিস সহায়ক। পদের সংখ্যাঃ ৪ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ আয়া। পদের সংখ্যাঃ ৩ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ মালী। পদের সংখ্যাঃ ২ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ ক। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে। খ। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে।

পদের নামঃ মেসওয়েটার। পদের সংখ্যাঃ ৩ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।

পদের নামঃ বাবুর্চী। পদের সংখ্যাঃ ৮০ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।

পদের নামঃ পরিচন্নতাকর্মী (পুরুষ) পদের সংখ্যাঃ ২২ টি গ্রেডঃ ২০ বেতন স্কেলঃ ৮২৫০-২০০১০/- শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাঃ কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হইবে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ – BGB Job Circular 2024

কিভাবে আবেদন করতে হবে: অনলাইনের মাধ্যেমে।

প্রার্থীর বয়সসীমা: ০১-১০-২০২৪ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর। তবে মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের বয়সসীমা ১৮ হতে ৩২ বৎসর। উল্লেখ্য, বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

বৈবাহিক অবস্থা: বিবাহিত/অবিবাহিত।

বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ

আপনি যদি বিজিবি অসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী আগ্রহী প্রার্থীগণ যে কোন টেলিটক মোবাইল ফোন হতে নিম্নবর্ণিত Trade Code, HSC & SSC Board Code, Home District Code, Upazila Name, Freedom Fighter Code ব্যবহার করে আগামী ০৪ আগস্ট ২০২৪ তারিখ ১০০০ ঘটিকা হতে ১৭ আগস্ট ২০২৪ তারিখ ২৪০০ ঘটিকা পর্যন্ত ইংরেজিতে এসএমএস (SMS) প্রেরণের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করবেন।

নিয়োগ পরীক্ষা কেন্দ্র ও তারিখ: আবেদনকৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি E-Recruitment ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

Previous Post Next Post